চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে বন্যায় ৭৮ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ন ১২, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক
A A

চীনের উত্তরাঞ্চলজুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত দুই সপ্তাহে মৃতের সংখ্যা ৭৮ জনে গিয়ে ঠেকেছে এবং এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৬ জন।

বিবিসির তথ্য অনুযায়ী, চীনের আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ চীনের উত্তরাঞ্চলে একটি ঘুর্ণিঝড় এগিয়ে আসছে। ফলে আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে দেশটির রাজধানী বেইজিংসহ পার্শ্ববর্তী হেবেই প্রদেশ ও আশেপাশের এলাকাগুলোতে।

এনডিটিভি জানিয়েছে, দুই সপ্তাহ আগে ঘুর্ণিঝড় ‘ডাকসুরি’ চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে। এরপর থেকে ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছে দেশটি। চলতি সপ্তাহের শেষে ঘূর্ণিঝড় ‘খানুন’ আঘাত হানলে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে।

সম্প্রতি চীনের উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়াও প্রধান নদীপথগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়াজনিত দুর্যোগগুলো ভয়ঙ্কর আকার ধারণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনচীনে বন্যাবন্যাবেইজিং
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT