চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে নতুন ছবি ‘৭২ হুর’, টিজারেই বিতর্কের গন্ধ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ন ০৫, জুন ২০২৩
বিনোদন
A A

‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক এখনও থামেনি, তার মাঝেই আবারও নতুন বিতর্ক নিয়ে হাজির আরও একটি ছবি। ছবির নাম ‘৭২ হুর’। রবিবার (৪ জুন) এই ছবির ফার্স্ট লুক টিজার মুক্তি পেয়েছে। যার পর থেকেই আলোচনায় উঠে আসতে শুরু করেছে সঞ্জয় পূরণ সিং চৌহানের আসন্ন এই ছবি।

আসন্ন ছবিটির টিজারে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সাইদের মতো কুখ্যাত ব্যক্তিদের কথা। ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারে শোনা যাচ্ছে, ‘আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জান্নাতের (স্বর্গ) দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।’

পরিচালক সঞ্জয় পুরাণ সিংয়ের কথায়, ‘দুষ্কৃতিকারীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালেন, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গীতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গীরা সন্ত্রাসবাদীদের মগজধোলাইয়ের শিকার। তারা এই ৭২ জন কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়েন, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করেন, শেষ পর্যন্ত একটা ভয়ংকর পরিণতির মুখোমুখি হন।’

‘৭২ হুর’ ছবির সহ-প্রযোজক অশোক পণ্ডিত বলেন, ‘এই ছবিটি অবশ্যই আপনাকে সমাজের প্রচলিত কিছু বিশ্বাস নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। যেগুলি শুধুমাত্র কল্পনা প্রসূত। যার সঙ্গে বাস্তবের আদৌ কোন সম্পর্ক নেই। কীভাবে এই বিষয়গুলি শুধুমাত্র মগজ ধোলাই হিসাবে ব্যবহার করে জিহাদের নামে বহু ছেলেমেয়েকে সন্ত্রাসবাদীতে পরিণত করছে।’

আগামী ৭ জুলাই মুক্তি পাবে ‘৭২ হুর’ ছবিটি। ছবিটিতে মূখ্য চরিত্রে দেখা যাবে পবন মালহোত্রা ও আমির বশিরকে।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Jui  Banner Campaign
ট্যাগ: ৭২ হুরজুলাইদ্য কেরালা স্টোরিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT