চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের

ফসিউল ইসলাম বাচ্চুফসিউল ইসলাম বাচ্চু
২:৩২ অপরাহ্ন ০৮, মার্চ ২০২৪
- সেমি লিড, জনপদ, পিরোজপুর
A A

পিরোজপুর সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের ৭ আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

শুক্রবার  (৮ মার্চ) দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের খুলনা ও বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের আমিনুল ইসলাম গাজীর স্ত্রী জেসমিন আক্তার (৩৬), উত্তর শংকরপাশা গ্রামের জাহাঙ্গীর মুন্সীর স্ত্রী মানসুরা বেগম (৪০), একই গ্রামের মৃত জাকির শেখের ছেলে মো. নাঈম শেখ (২৫), দক্ষিন নামাজপুর গ্রামের সুলতান মীরের ছেলে আলমগীর মীর (৩০), শংকর পাশা গ্রামের ইদ্রিস আলী শেখের ছেলে মো. খাইরুল শেখ (২০), ইন্দুরকানী উপজেলার গদার হাওলা গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে হেমায়েত হাওলাদার (৫৫) এবং ভান্ডারিয়া উপজেলার মাদাসী গ্রামের মোদাচ্ছের হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার (২৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাস যাত্রী নিয়ে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরের দিকে যাচ্ছিল। বাসটি পিরোজপুর সদর উপজেলার ঝাউতলা নামক স্থানে একই দিকে যাওয়া একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথেও বাসের ধাক্কা লাগে। বাসটি ইজিবাইকটিকে দুমড়ে-মুচড়ে নিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়। নিহতদের ৬ জন হচ্ছেন ইজিবাইকের যাত্রী ও চালক। অন্যজন মোটরসাইকেলের চালক।

জানা গেছে, দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইলে কথা বলছিলেন। তার অসর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. পান্থ মিস্ত্রি জানান, সড়ক দুঘটনায় আহতদের হাসপাতালে আনার পরে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়।

Reneta

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৫ জনকে খুলনা ও বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ত্রিমুখী সংঘর্ষনিহত ৭পিরোজপুরপিরোজপুর-পাড়েরহাট সড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগে বড় ম্যাচের আগে ‘মহাবিপদে’ বায়ার্ন

মার্চ ১৭, ২০২৬

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

মার্চ ১৭, ২০২৬

ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে লাখো মানুষ

মার্চ ১৭, ২০২৬

‘পাকিস্তান ও ইসরায়েলি শাসনের পার্থক্য পাওয়া কঠিন’- ক্ষোভ আফগান ক্রিকেটারদের

মার্চ ১৭, ২০২৬

ঈদে চ্যানেল আই: নতুন ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৬ নাটক

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT