বগুড়ার সান্তাহার জংশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর সান্তাহারের পরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে ২ শতাধিক। এরফলে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
প্রাথমিকভাবে জানা যায়, ট্রেনের ছাদে থাকা যাত্রীরা পড়ে যাওয়ার কারণে হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রেনটিতে হাজারো যাত্রী ছিলেন।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। সান্তাহার থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটি লাইনচ্যুত হয়।
এ পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। তবে ছাদে থাকা যাত্রীদের কারণে অনেকে আহত হয়েছেন। দুর্ঘটনার পর বগিগুলো উদ্ধারের কাজ শুরু হয়েছে। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।








