চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প, ভবন ধসে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরফলে বেশ কয়েকটি ভবন ধসে ইতিমধ্যে প্রায় ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহর জুড়ে এই ভূমিকম্পটি অনুভূত হয়। একই ভূমিকম্পের প্রভাবে সিরিয়াতেও ব্যাপক ভবন ধস ও হতাহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, আজ সোমবার ৭.৮ মাত্রার এই ভূকম্পনটি স্থানীয় সময় সকাল ৪টা ১৭ মিনিটে এগাজিয়ানটেপ শহরের কাছে ১৭.৯ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

বিবিসির তথ্য থেকে জানা যায়, শহরের বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং অনেক মানুষ এতে আটকে আছে। ইতিমধ্যে ধসে পড়া বিভিন্ন ভবন থেকে ৫৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির তুর্কি সংবাদদাতা জানিয়েছেন, শহরের একটি শপিং মল পুরোপুরি ধসে পড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পের প্রায় ১১ মিনিট পর ৬.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প ৯.৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।

Reneta

গাজিয়ানটেপ শহরে বসবাসকারী সাংবাদিক এয়াদ কুর্দি সিএনএনকে বলেন, ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর এক মিনিটের মাথায় আটটি খুব শক্তিশালী ঝাঁকুনি অনুভূত হয়েছে, যার ফলে বাড়ির জিনিসপত্র মাটিতে পড়ে গেছে।

ভূমিকম্পের ঘটনায় লোকজন ভয় পেয়ে রাস্তায় নেমে আসে। দুর্ঘটনায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে, সেসব ভবনে আটকা পড়া মানুষ ও মরদেহ উদ্ধার কার্যক্রম চলছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT