চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে স্টার সিনেপ্লেক্সে দৈনিক ৬৬টি শো, শীর্ষে ‘তাণ্ডব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ন ০৬, জুন ২০২৫
বিনোদন
A A

বাংলা সিনেমার আধুনিকায়ন ও প্রেক্ষাগৃহে দর্শক ফেরানোর ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্স রাখছে বিশেষ ভূমিকা। বাণিজ্যিক থেকে শুরু করে বিকল্পধারার চলচ্চিত্র—সব ধরনের বাংলা সিনেমাকে নিয়মিত প্রদর্শনের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরছে প্রতিষ্ঠানটি। প্রেক্ষাগৃহ সংকটের এই সময়ে স্টার সিনেপ্লেক্স বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। বিশেষ করে ঈদ মৌসুমে দর্শকের অন্যতম ভরসার নাম স্টার সিনেপ্লেক্স।

ঈদুল আযহার দিন থেকে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় চলবে মোট ৭টি সিনেমা। এরমধ্যে ৫টি সিনেমা ই বাংলা। সিনেমাগুলো হচ্ছে- তাণ্ডব, ইনসাফ, উৎসব, নীলচক্র ও টগর। এছাড়া বাকি দুই সিনেমা হচ্ছে টম ক্রুজ অভিনীত হলিউড ছবি ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রিকনিং’ এবং অন্য আরেকটি ছবি ‘লিলো এন্ড স্টিচ’।

ঈদ উপলক্ষে শুক্রবার (৬ জুন) স্টার সিনেপ্লেক্স ঘোষণা করেছে প্রদর্শনী তালিকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সাতটি শাখায় ঈদের দিন থেকে মোট ৬৬টি শো প্রদর্শিত হবে। এর মধ্যে ৬১টি শোতে চলবে বাংলা সিনেমা!

স্বভাবতই ঈদের বাংলা ছবিগুলোর মধ্যে শোয়ের বিচারেও এগিয়ে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান অভিনীত রায়হান রাফীর ছবি ‘তাণ্ডব’। ঈদের দিন ‘তাণ্ডব’ প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায়, সর্বমোট ২৮টি শো-তে।

এছাড়া শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম অভিনীত সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাটি আছে পরের স্থানে, এই ছবিটি ঈদের দিনে সিনেপ্লেক্সে ১২টি শো চলবে। এর পরের স্থানেই আছে তানিম নূর পরিচালিত চরকি প্রযোজিত তারকাবহুল সিনেমা ‘উৎসব’। এই সিনেমাটি ঈদের দিনে ৯টি শো পেয়েছে।

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’র ৬টি শো প্রদর্শিত হবে। পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ‘টগর’ সিনেমাটি চলবে ৬টি শো-তে।

Reneta

স্টার সিনেপ্লেক্সের যেসব শাখায় ছবিগুলো প্রদর্শিত হবে সেগুলো হলো: বসুন্ধরা সিটি, ধানমন্ডির সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার মহাখালী, মিরপুর সনি, উত্তরা, বিজয় সরণীর সামরিক জাদুঘর এবং চট্টগ্রাম (বালি আর্কেড)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইনসাফউৎসবজয়া আহসানটগরতাণ্ডবলিড বিনোদনশাকিবশাকিব খানস্টার সিনেপ্লেক্সহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT