ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় শিক্ষার্থী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।







