চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরজুড়ে ডেঙ্গুতে ৫৭৫ মৃত্যু

শনাক্ত লাখের বেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A

২০২৪ সালে সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন। তাদের মধ্যে এক লাখ ৪০ জনই সুস্থ হয়েছেন। বছরজুড়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গুবিষয়ক বিদায়ী বছরের এ পরিসংখ্যান তুলে ধরা হয়।

বছরের শেষ দিন গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছিল। শেষ দিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৪ জন।

শনাক্ত বেশি পুরুষ, মৃত্যু বেশি নারীর

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালে ডেঙ্গু শনাক্ত এক লাখ এক হাজার ২১৪ জনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুরুষেরা। মোট আক্রান্তদের ৬৩ হাজার ৮৮৬ জনই ছিল পুরুষ, যা মোট শনাক্তের ৬৩ দশমিক ১ শতাংশ। আর নারী আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩২৮ জন, যা মোট শনাক্তের ৩৬ দশমিক ৯ শতাংশ। তবে মৃত্যুর হারে সামান্য এগিয়ে ছিলেন নারীরা, মোট মারা যাওয়া ৫৭৫ জনের মধ্যে নারী ২৯৪ জন বা ৫১ দশমিক ১ শতাংশ আর পুরুষ ২৮১ জন বা ৪৮ দশমিক ৯ শতাংশ।

আক্রান্তদের শীর্ষে তরুণরা

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বয়সভেদে সর্বোচ্চ আক্রান্তদের শীর্ষে রয়েছেন তরুণরা। এর মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার ১১০ জন আক্রান্ত হয়েছেন, যাদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। এ বয়সীদের মধ্যে সর্বোচ্চ ১০ হাজার ২৮৪ জন পুরুষ আক্রান্ত হয়েছেন। ২৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৩ জন। আর ১৬ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৫ জন।

অঞ্চলভিত্তিক হারে আক্রান্তের শীর্ষে ডিএনসিসি

অঞ্চলভিত্তিক হিসাবে বছরজুড়ে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেখানে মোট আক্রান্ত ২১ হাজার ২৫৪ জন। এরপরই রয়েছে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) অবস্থান, যেখানে মোট আক্রান্ত ১৮ হাজার ৭৪১ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৭৯ জন।

Reneta

এর বাইরে বরিশাল বিভাগে আট হাজার ৮০১ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৫ জন, বিভাগে ১৫ হাজার ৪০৬ জন, গাজীপুর সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে ৯ হাজার ৯৮৮ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৩৬২ জন, রাজশাহী বিভাগে তিন হাজার ৮৮৮ জন, রংপুর বিভাগে এক হাজার ৫০৯ জন এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন।

মৃত্যুর শীর্ষে ডিএসসিসি

শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকলেও বছরজুড়ে মৃত্যুতে শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। যেখানে সবচেয়ে বেশি ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটতে ১০৪ জন ও বিভাগে ৫১ জন মারা গেছেন।

এর বাইরে বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম সিটিতে এক ও বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে আটজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুশূন্য ছিল সিলেট বিভাগ।

অক্টোবরে বেশি ডেঙ্গুরোগী শনাক্ত

মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে অক্টোবর মাসে। ওই মাসটিতে মোট শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। এছাড়া জানুয়ারিতে এক হাজার ৫৫, ফেব্রুয়ারিতে ৩৩৯, মার্চে ৩১১, এপ্রিলে ৫০৪, মে মাসে ৬৪৪, জুনে ৭৯৮, জুলাইয়ে দুই হাজার ৬৬৯, আগস্টে ছয় হাজার ৫২১, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭, নভেম্বরে ২৯ হাজার ৬৫২ এবং ডিসেম্বরে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৭৪৫ জন।

বছরের সর্বোচ্চ মৃত্যু নভেম্বরে

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। মাসটিতে মারা গেছেন ১৭৩ জন। এছাড়া জানুয়ারিতে ১৬, ফেব্রুয়ারিতে পাঁচ, মার্চে ছয়, এপ্রিলে দুই, মে মাসে ১২, জুনে আট, জুলাইয়ে ১৪, আগস্টে ৩০, সেপ্টেম্বরে ৮৭, অক্টোবরে ১৩৫ ও ডিসেম্বরে ৮৭ জন মারা গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডেঙ্গুমৃত্যুশনাক্তস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে অপরাধে জড়িত অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT