সাউথ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জোহানেসবার্গ কর্তৃপক্ষ বলছে, শহরের কেন্দ্রস্থলে পাঁচতলা ভবনটিতে কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়।
জরুরী পরিষেবার একজন মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেছেন, দমকলকর্মীরা কিছু বাসিন্দাকে বের করে আনতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, আগুনে ভবনটি পুড়ে গেছে এবং আটক পড়াদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।








