চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য মেলায় বিকাশ পেমেন্টে ৫০০ টাকার ডিসকাউন্ট কুপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০২৪
অর্থনীতি
A A

প্রতিবারের মতো এবারও মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিকাশ নিয়ে এসেছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার, যা গ্রাহকদের কেনাকাটাকে করে তুলবে আরও সাশ্রয়ী।

বাণিজ্য মেলায় নির্দিষ্ট স্টলগুলোয় কেনাকাটা করে ‘ডিআইটিএফ’ কুপন কোড যোগ করে বিকাশ পেমেন্ট করলে মিলবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। বিকাশ গ্রাহকরা দিনে সর্বোচ্চ তিনটি পেমেন্টে ১০০ টাকা করে তিন বারে মোট ৩০০ টাকা এবং অফার চলাকালীন ৫ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। ডিসকাউন্ট পেতে প্রতিবার পেমেন্টের আগে ‘ডিআইটিএফ’ কুপনটি যোগ করতে হবে।

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) আয়োজিত এই মেলার শেষ দিন পর্যন্ত ডিসকাউন্ট অফার উপভোগ করা যাবে। অফারটি পেতে অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে কুপন কোডটি লিখতে হবে।

পেমেন্ট করার সময় বিকাশ অ্যাপের ‘পেমেন্ট’ অপশন থেকে গ্রাহকরা কুপন কোডটি যোগ করতে পারবেন। এছাড়াও, বিকাশ অ্যাপের মেন্যু থেকে কুপন আইকনে ট্যাপ করে ডিআইটিএফ কুপনটি যোগ করা যাবে। একটি ডিসকাউন্ট কুপন শুধুমাত্র একটি লেনদেনের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এছাড়া, যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন না তারা *২৪৭# ডায়াল করে বিকাশ পেমেন্ট করলে পাচ্ছেন ৫% ক্যাশব্যাক, ১০০ টাকা পর্যন্ত।

কুপন কোডটি অ্যাড করার পদ্ধতি দেখে নেয়া যাবে এই ভিডিওতে —https://www.facebook.com/bkashlimited/videos/867605052040762/

এবারও মেলা প্রাঙ্গণে যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক তার জাতীয় পরিচয়পত্র এবং একটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে বিকাশ বুথে এসে বিনামূল্যে বিকাশ অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন। এছাড়া রয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট (পিআরএ) খোলার সুবিধা। একই সঙ্গে মেলা প্রাঙ্গণে থাকছে ক্যাশ ইন ও ক্যাশ আউট সুবিধাও।

Reneta

পাশাপাশি, ক্রেতা-দর্শনার্থীরা কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে পড়লে মেলা প্রাঙ্গণে বিকাশ-এর উদ্যোগে তৈরি বিশ্রাম জোনে এসে বিশ্রাম নিতে পারবেন। আর যারা বিকাশ পেমেন্টে মেলায় কেনাকাটা করেছেন তারা বিশ্রাম জোনে বিভিন্ন আকর্ষণীয় গেমসে অংশ নেয়ার সুযোগ পাবেন।

অফার সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে – https://www.bkash.com/campaign/banijjo-mela

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপনডিসকাউন্টপেমেন্টবাণিজ্য মেলাবিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৬ এপ্রিল

এপ্রিল ৭, ২০২৬

সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এপ্রিল ৭, ২০২৬

অনিয়মের অভিযোগে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো জাতীয় ক্রীড়া পরিষদ

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT