চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু সংকটে জর্জরিত নারী উন্নয়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৫ নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
A A

খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মধ্যবয়সী নারী মুসলিমা। যিনি একজন গৃহিণী। বাড়িতে হাঁস-মুরগী পালন করেন এবং মাঝে মধ্যে কাঁথাসেলাই করেন। বেশ কয়েক বছর আগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে পাশের তালগুনিয়া গ্রাম থেকে এসে তিনি স্বপরিবারে এখানে বসবাস শুরু করেন। তবুও যেন প্রকৃতির সাথে তাদের লড়াই থামছে না।

গ্রামটির ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের কারণে চারপাশের নদীভাঙ্গন ও জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ফসল ফলানো কঠিন হয়ে পড়েছে, কমে গেছে কর্মসংস্থানের সুযোগও।

মুসলিমার মতো এই অঞ্চলের আরও অনেক নারীর দক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও টেকসই জীবনযাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং টেকসই উদ্যোগের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে কাজ করছে ‘নারী-উইমেন ফর ক্লাইমেট’ শীর্ষক প্রকল্পটি।

এই প্রকল্পের মাধ্যমে নারীদের পুনর্ব্যবহারযোগ্য কাপড় দিয়ে দক্ষতা বৃদ্ধি করছে, যাতে তারা এসব কাপড়কে নতুনভাবে ব্যবহার উপযোগী করে তুলতে পারে। এই উদ্যোগের ফলে পরিবেশবান্ধব ও টেকসই ফ্যাশনের প্রচার ছাড়াও নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

‘নারী-উইমেন ফর ক্লাইমেট’ প্রকল্পটি শুরু হয়েছে ইউনেস্কো ও উইমেনএটডিওর ‘উইমেন লিডারশিপ অ্যান্ড সাসটেইনেবিলিটি প্রোগ্রাম’ এর আওতায়। গ্লোবাল এই এক বছরের প্রোগ্রামের অংশ হিসেবে বাংলাদেশি পাঁচ তরুণী প্রকল্পটির প্রতিষ্ঠা করেছেন। যাদের প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী।

তাদের মধ্যে রয়েছেন হুমায়রা আনজীর (ঢাকা বিশ্ববিদ্যালয়), আর্লিন কারিম (খুলনা বিশ্ববিদ্যালয়), সুস্মিতা হাওলাদার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), নওশীন ফেরদৌস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) এবং এলিন মোহনা বিশ্বাস (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি)। তারা সবাই জলবায়ু বিষয়ক বিভিন্ন কার্যক্রমে যুক্ত এবং ২০২৪ সালের অক্টোবর থেকে প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করে চলেছেন।

Reneta

প্রকল্পের প্রতিষ্ঠাতা হুমায়রা আনজীর বলেন, ‘নারী-উইমেন ফর ক্লাইমেট’ প্রকল্পটি নারী ক্ষমতায়নের একটি দৃষ্টান্ত হবে বলে আমার বিশ্বাস, যা আমরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালনা করছি। যদিও বর্তমানে খুলনা অঞ্চলের নারীদের নিয়ে কাজ করছি। তবে পর্যাপ্ত সহযোগিতা ও অর্থ সহায়তা পেলে এই প্রকল্পটি বাংলাদেশের অন্যান্য উপকূলীয় অঞ্চলের নারীদের নিয়েও কাজ শুরু করবে।

প্রকল্পটির সহ-প্রতিষ্ঠাতা আরলিন কারিম বলেন, আমরা ইতোমধ্যে তিনটি কর্মশালা সম্পন্ন করেছি, যেখানে মোট ২৩ জন নারী অংশগ্রহণ করেছেন এবং সরাসরি প্রশিক্ষণ পেয়েছেন। এ অঞ্চলের নারীরা হাতের কাজে বিশেষ দক্ষ এবং এই দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা পরিবেশবান্ধব কিছু পণ্য তৈরির প্রশিক্ষণ প্রদান করবো, যা তাদের সফল উদ্যোক্তা হওয়ার পথ সুগম করবে। তাদের গল্প এবং পণ্য আমাদের প্ল্যাটফর্মে তুলে ধরে আমরা জনগণের মধ্যে দায়িত্বশীল ক্রেতা হওয়ার আহ্বান জানাবো।

‘নারী-উইমেন ফর ক্লাইমেট’ প্রকল্পটি ইউনেস্কো ও উইমেনএটডিওর উদ্যোগে ‘ড্রিম ফর চেঞ্জ’ প্রোগ্রামের অন্তর্ভুক্ত প্রায় ৬০টি প্রজেক্টের মধ্যে সেরা ২০টি প্রজেক্টের তালিকায় স্থান পেয়েছে। এরই মধ্যে তারা দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপও শুরু করেছে।

কয়েকটি জলবায়ু প্রতিষ্ঠান, নারী সংগঠনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ও বাংলাদেশ গবেষণা সংসদের মতো গবেষণা প্রতিষ্ঠান ইতোমধ্যে এই উদ্যোগের সাথে যুক্ত হওয়ার বিষয়ে সম্মত হয়েছে এবং তারা গবেষণা কার্যক্রমে সহযোগিতা করার মাধ্যমে উপকূলীয় অঞ্চলে নারীদের স্বালম্বীকরণ উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জলবায়ুজলবায়ু সংকটেনারী উন্নয়নে কাজনারী-উইমেন ফর ক্লাইমেটবিশ্ববিদ্যালয় পড়ুয়া ৫ নারী
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃ/ত্যুর গুজব উড়িয়ে কফি হাতে নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লটারি বাদ দিয়ে পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

মার্চ ১৬, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি নিয়ে এনএসসির গেজেট: উদ্বেগ জানাল বিসিবি

মার্চ ১৬, ২০২৬

৬ ক্যাটাগরিতে অস্কার জিতলো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

মার্চ ১৬, ২০২৬

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT