চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ন ১৯, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা ৮ দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়। মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ২ হাজার টাকা করে এই ভাতা প্রদান করা হবে।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন এই বাড়িভাড়া ভাতা অনুমোদন দেওয়া হয়েছে। তবে এটি কিছু শর্তসাপেক্ষে কার্যকর হবে।

শর্তগুলোর মধ্যে রয়েছে—

  • ভবিষ্যতে জাতীয় বেতনস্কেল অনুযায়ী এই ভাতা সমন্বয় করতে হবে;
  • সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপিও নীতিমালা (স্কুল, কলেজ, মাদ্রাসা ও ভোকেশনালসহ) এবং সরকারের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বা আদেশ অনুসরণ করতে হবে;
  • এই ভাতা বৃদ্ধির ফলে কেউ কোনো বকেয়া প্রাপ্য হবেন না;
  • আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে;
  • অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায় বহন করবেন;
  • প্রশাসনিক মন্ত্রণালয় জি.ও জারি করে চার কপি অর্থ বিভাগে পাঠাবে পৃষ্ঠাঙ্কনের জন্য।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ৮ দিন ধরে বাড়িভাড়া ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থ মন্ত্রণালয়এমপিওভুক্ত শিক্ষকবাড়িভাড়া ভাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক হয়েছিল কিনা এখনও নিশ্চিত নয় ডিবি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নোয়াখালী-৬ হাতিয়ায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যশোরের নার্সারি থেকে বছরে ৫০ কোটি টাকার চারা বিক্রি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT