চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
১০:১৬ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫) ও আমেনা বেগমকে (২২) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর গুলিবিদ্ধ অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁ (১৪) অন্যত্র গোপনে চিকিৎসা নিচ্ছে।

গ্রামবাসী জানান, সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও একই ইউনিয়নের শামারচর গ্রামের বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে চরডুমুরিয়া গ্রামে হামলা করে আওলাদ মোল্লার লোকজন। এরপর রহিম মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সদর থানার পরিদর্শক ওসি (তদন্ত) সজিব দে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।

Jui  Banner Campaign
ট্যাগ: গুলিবিদ্ধদুই গ্রুপের সংঘর্ষমুন্সিগঞ্জ বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এমপিদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT