নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর খাকচক এলাকায় এই ঘটনা ঘটে। আজ ভোর সাড়ে ৫টা থেকে ৬ টার মধ্যে ঘটনাটি হতে পারে বলে পুলিশের ধারণা। নিহত ৫ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আরো একজন নিহত হয়।






