নোয়াখালীর হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বহু।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নোয়াখালীর হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ নিহত হয়েছে। আহত অনেকে।
আজ সকাল থেকে দিনভর থেমে থেমে এই সংঘর্ষ ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর সংঘর্ষ থামলেও সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় আলাউদ্দিন গ্রুফ ও শামসু গ্রুফের মধ্যে সংঘর্ষ চলে আসছিল। একই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে।
নিহতের মধ্যে আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে। অন্যদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্গম এলাকা হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী পৌছাঁতে বিলম্ব হচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, ঘটনাস্থলে বর্তমানে পুলিশ,নৌবাহিনী ও কোস্টগার্ড রয়েছে। এখন পর্যন্ত ৫ টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।








