লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৪২ অভিবাসী নিহত হয়েছে। যার মধ্যে ২৯ জন সুদান, ৮ জন সোমালিয়া, ৩ জন ক্যামেরুন ও ২ জন নাইজেরিয়া থেকে পারি দিচ্ছিলেন। ৩ নভেম্বর নৌকাটি ডুবে যায় এবং ৭ জন ৮ নভেম্বর উদ্ধার হয়।
বুধবার ১২ নভেম্বর , প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা নিউজ জানায়।
এটি ২০২৩ সালে মধ্যসাগরে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় ১ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যুর ঘটনায় নতুন সংযোজন। জাতিসংঘের আইওএম নিরাপদ অভিবাসন পথের জরুরি প্রয়োজন এবং লিবিয়ার কোস্টগার্ডের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে।








