চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারকের ছেলে হত্যার ঘটনায় কর্মকর্তাসহ ৪ পুলিশ সাময়িক বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, রাজশাহী
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা এবং স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যাচেষ্টার ঘটনায় ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার সদর (ডিসি-সদর) দপ্তরের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আহত বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৪) হত্যাচেষ্টার সময় নিজের চাকুতেই দুই হাতে কিছুটা জখম হন আসামি লিমন মিয়া (৩৪)। ভুক্তভোগীর পাশাপাশি তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন লিমনকে হাসপাতালে পাহারায় নিযুক্ত ছিলেন আরএমপির একজন উপ-পরিদর্শক ও তিনজন কনস্টেবল। ঘটনার রাতেই পুলিশ হেফাজতে থাকাবস্থায় লিমনের বয়ান ভিডিও করে বিভিন্ন সামাজিকমাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

এ ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া নিয়ে চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে আরএমপি। শনিবার রাজশাহীর একটি আদালত স্বপ্রণোদিত হয়ে একটি বিবিধ মামলা রুজু করেন আদালতে। এ মামলায় আগামী ১৯ নভেম্বর আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে সশরীরে আদালতে হাজির হয়ে এই ঘটনার ব্যাখ্যা দিতে আদেশ জারি করা হয়।

অন্যদিকে পুলিশ হেফাজতে থাকা একজন আসামির ভিডিও বক্তব্য রেকর্ডের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে ঘটনার দিন রাত থেকেই বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়। তদন্ত শেষে প্রাথমিকভাবে লিমনের পাহারায় নিয়োজিত চার পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে ওই পুলিশ সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করে তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের অধিকতর তদন্তে একটি কমিটি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম জানান, বিধিবদ্ধ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশ হেফাজতে থাকা কোন অপরাধীর বক্তব্য সামাজিকমাধ্যম বা যে কোন গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করা বে-আইনি। এতে সংঘটিত অপরাধের তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে।

Jui  Banner Campaign
ট্যাগ: আরএমপিবিচারকের ছেলে হত্যাসাময়িক বরখাস্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT