চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতকালীন অভিযানে এবারও হিমালয়ে যাচ্ছেন ৪ বাংলাদেশি নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

গত বছরের ধারাবাহিকতায় এবারও নারীদের শীতকালীন পর্বত অভিযান আয়োজন করতে যাচ্ছে পর্বতারোহন ক্লাব ‘অভিযাত্রী’।

‘সুলতানার স্বপ্ন অবারিত’ প্রতিপাদ্যে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের নেতৃত্বে নারীদের দলটি এবার যাচ্ছে নেপালের অন্নপূর্ণা রেঞ্জে।

বুধবার (২৬ নভেম্বর) মুক্তিযুদ্ধ জাদুঘরে আনুষ্ঠানিকভাবে পতাকা তুলে দেয়া হয় অভিযাত্রীদের হাতে। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব কালচার কিযী তাহনিন।

দলনেতা নিশাত মজুমদারের নেতৃত্বে এই দলের অন্য অভিযাত্রীরা হলেন ইয়াছমিন লিসা, তহুরা সুলতানা রেখা ও ট্রেক উইথ নিশাত ২০২৫ বিজয়ী নুসরাত জাহান ফাবিহা।

অনুষ্ঠানে অভিযানের বিস্তারিত তুলে ধরেন দলনেতা নিশাত মজুমদার। ৬ হাজার মিটার উচ্চতার পিসাং পিক ও ৫ হাজার মিটার উচ্চতার রাক্সিং পিকের উদ্দেশে আগামী ২৮ নভেম্বর নারী দলটি নেপালের উদ্দেশে রওয়ানা হবে।

বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের কালজয়ী সৃষ্টি ‘সুলতানার স্বপ্ন’ থেকে অনুপ্রাণিত হয়ে গতবছর প্রথমবারের মত নারীদের শীতকালীন অভিযান অনুষ্ঠিত হয়। গতবারের মত এবছরও অভিযানের আর্থিক পৃষ্ঠপোষকতা করেছে মাস্টারকার্ড। এই উদ্যোগের আরেক সহযোগী হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্নপূর্ণা রেঞ্জমুক্তিযুদ্ধ জাদুঘরশীতকালীন পর্বত অভিযানসুলতানার স্বপ্ন অবারিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

যতদিন দায়িত্বে আছেন, প্রভাব খাটিয়ে কিছু করিয়ে নেওয়া যাবেনা গভর্নর

এপ্রিল ১, ২০২৬

মূল্যস্ফীতি বাড়বে না, শক্তিশালী হবে অর্থনীতি: প্রধানমন্ত্রীর আশ্বাস

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT