কক্সবাজার

সাগরপথে ট্রলারে টেকনাফে অনুপ্রবেশকালে ৩৬ রোহিঙ্গা আটক

টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের অনুপ্রবেশের সময় আটক ৩৬ রোহিঙ্গা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে সমুদ্রে ট্রলার থেকে ৩৬ রোহিঙ্গাকে আটক করে নিরাপত্তা বাহিনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে মাছ ধরার ট্রলারযোগে সাগর পাড়ি দিয়ে অনুপ্রবেশ করেছে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডার ডেইল ঘাট এলাকা দিয়ে তারা প্রবেশ করে।

টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জানান, মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরো একটা রোহিঙ্গা বোঝাই বোট সাগরে ভাসছে বলে জানা গেছে।

চার দিন সাগরে ভাসমান থাকা মো. আলম সাংবাদিকদের জানান, আকিয়াবের পূর্বে নাঁশং এলাকা থেকে এসেছেন রোহিঙ্গাদের এই দলটি। সেখানে আরকান আর্মি রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আলম বলেন, প্রাণে বাঁচতে একটি কাঠের বোট নিয়ে গত পাঁচ দিন আগে মিয়ানমার থেকে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। রোববার তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় একটি ট্রলার টেনে নিয়ে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সাগর পথে ৩৬জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের প্রতিহত করা হবে।

বিষয়:রোহিঙ্গা আটক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…