চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেড়াতে গিয়ে অপহরণের শিকার যুবকের তথ্যে পাহাড়ে উদ্ধার ৩১ জন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:৫৩ পূর্বাহ্ন ১৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে ‘বেড়াতে গিয়ে অপহরণের শিকার’ যুবকের তথ্যে অভিযান চালিয়ে পাহাড়ি এলাকার গোপন আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জনকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় আটক র‌্যাবের কাছে আটক হয়েছে দালাল চক্রের দুই সদস্যও।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারি পুলিশ সুপার (এএসপি) দেবজিত পাল।

আটকরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পানখালী এলাকার মৃত অছিউর রহমানের ছেলে মোহাম্মদ আনোয়ার (৪৪) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৬)।

উদ্ধার হওয়াদের মধ্যে ২৬ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও শিশু ২৩ জন।

উদ্ধার হওয়া বাংলাদেশিরা হলেন, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কায়কোবাদ এলাকার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (২৭) ও নজির আহমদের ছেলে মোহাম্মদ শহিদ (১৭), একই ইউনিয়নের সাদেকেরকাটা এলাকার মো. ফরিদের ছেলে এলাকার মো. গিয়াস উদ্দিন (২২), চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মকশেট আজম এলাকার আবুল কালামের ছেলে আতিকুর রহমান (২২) এবং টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার মো. সাব্বিরের ছেলে হাসনা বেগম (১৮)।

ভুক্তভোগীর বরাতে এএসপি দেবজিত পাল বলেন, গত ১২ নভেম্বর উখিয়া উপজেলার মোছাখোলা এলাকার এখলাছ মিয়া ও তার এক চাচাত ভাইসহ ২/৩ জন বন্ধু মিলে টেকনাফে বেড়াতে যান। একপর্যায়ে তারা বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভে ঘুরতে যান। বিকেল সাড়ে ৫টার দিকে মেরিন ড্রাইভে ছবি তোলার সময় ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রের মুখে তাদের জিন্মি করে চোঁখ বেধে ফেলে। এমতাবস্থায় তাদের স্থানীয় একটি পাহাড়ের চূঁড়ায় নিয়ে যায়।

Reneta

তিনি বলেন, সেখানে ছোট একটি খুপড়ি ঘরে আগে থেকে ৪০/৪৫ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করতে দেখতে পায় জিন্মি হওয়া যুবকরা।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ভূক্তভোগী এখলাছ মিয়া জানান, মানব পাচারকারিরা তাকে মারধর করে নির্যাতন চালিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে পরিবারের সাথে যোগাযোগ করেও মুক্তিপণের টাকা না পাওয়ায় মানব পাচারকারিরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তাকেসহ ১৫ থেকে ২০ জনকে মালয়েশিয়া পাচারের জন্য পাহাড় চূড়ার খুপড়ি ঘর থেকে সাগর পাড়ের ট্রলারের কাছে নিয়ে যায়। এসময় সে কৌশলে পালিয়ে গিয়ে বিষয়টি র‌্যাবকে অবহিত করে।

তিনি বলেন, এ তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ৫/৬ জন লোক দৌঁড়ে পালানোর সময় দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ৩১ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়াদের বরাতে এএসপি দেবজিত পাল জানান, সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে মানবপাচারের দালালরা তাদের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে চূড়ায় জিন্মি করে রাখে। পরে স্বজনদের কাছ থেকে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে। যারা মুক্তিপণ দিতে ব্যর্থ হয়েছে তাদের মালয়েশিয়া পাচারের নামে অন্য কোথাও জিন্মি রাখতে ট্রলার যোগে নিয়ে যাচ্ছিল।

আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপহরণকক্সবাজারবেড়াতে গিয়ে অপহরণের শিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT