খুলনা

পাঁচ তলা ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

নির্মাণ শ্রমিকরা উচ্চ ভবনে কাজ করছেন, scaffolding ও নির্মাণ সামগ্রী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ তলা ভবনের নির্মাণ কাজের দৃশ্য, যেখানে শ্রমিকরা scaffolding এর মাধ্যমে কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খুলনায় নির্মাণাধীন ‘কর ভবন’ থেকে পড়ে রাব্বি, আশরাফুল ও মামুন নামের তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ৫তলা কর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা, অসাবধানতাবশত পাঁচ তলা থেকে পড়ে তিন জনের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রেখেছে। নিহতদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

বিষয়:কর ভবনখুলনাশ্রমিকের মৃত্যু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…