চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় চেয়ারম্যান প্রার্থীকে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ১১, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, বগুড়া
A A
বগুড়ায় চেয়ারম্যান প্রার্থীকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

বগুড়ায় চেয়ারম্যান প্রার্থীকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

বগুড়ার গাবতলী উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবীর এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল প্রাং ওরফে আবুল কালাম আজাদ (২৮), মানিক (২৮) এবং মনিরুজ্জামান ওরফে মিশু (২৭)। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), দেলোয়ার হোসেন দুলু (৫৮) এবং আশিক (২৮)। তাদের মধ্যে কেবল পিন্টু মিয়া আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক।

পিপি আব্দুল বাছেদ বলেন, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকার বাসিন্দা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তোজাম্মেল হক (৪৫) বৈঠাভাঙা গ্রামে তার চাচাতো ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ খেতে যান। দাওয়াত খেয়ে তোজাম্মেল ও তার চাচাতো ভাই নয়ন এবং আসাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে একদল লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে। সেই সময় তোজাম্মেল ও নয়নকে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তোজাম্মেল মারা যান বলে জানান পিপি আব্দুল বাছেদ। এ ঘটনায় করা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয় বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চেয়ারম্যান প্রার্থীকে হত্যাতিনজনের মৃত্যুদণ্ডতিনজনের যাবজ্জীবনবগুড়াহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড জরিমানার সঙ্গে দলবদলে নিষেধাজ্ঞা চেলসির

মার্চ ১৬, ২০২৬

ইরানে আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লটারি বাদ: ভর্তিযুদ্ধ শিশুদের ওপর বাড়াবে চাপ

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মাতুয়াইল ল্যান্ডফিল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT