ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন। বেপরোয়া গতিতে চলা কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাইভেটকারটি যাত্রীসহ খাদে পড়ে যায়।
শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫০), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০), তার মামী রাহেলা বেগম (৫০)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে শনাক্ত করার চেষ্টা চালছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।








