চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানী থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ন ১২, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৈয়দ নাজমুল হাসান (২৩) হত্যা মামলায় আওয়ামী লীগের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতরা হলেন– খিলগাঁও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. বাবুল ওরফে কসাই বাবুল (৫৪), খিলগাঁও থানার শান্তিপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মুকুল (৪৯) ও পল্টন ছাত্রলীগের সাবেক সম্পাদক ফাহাদ উল্লাহ (৪০)।

তিনি জানান, গত ১৯ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৩টায় বনশ্রী জি ব্লকের ১নং রোডে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওইদিন ভিকটিম ফিজিওথেরাপি টেকনিশিয়ান সৈয়দ নাজমুল হাসান (২৩) আফতাব নগরে তার বাসা থেকে বনশ্রী রাজি হাসপাতালে যাচ্ছিলেন। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তিনি আরও জানান, আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে নাজমুল বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের আত্মীয় আব্দুল মালেক (৭০) বাদী হয়ে ১৩ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় খিলগাঁও থানার গোড়ান এলাকা থেকে রোববার (১০ নভেম্বর) রাতে বাবুল ও আজিজুলকে এবং গোড়ান শান্তিপুর এলাকা থেকে সোমবার ভোরে ফাহাদকে গ্রেপ্তার করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগছাত্রলীগডিএমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপের অভিবাসন নীতি: এক দেশে নিবন্ধিত হলে অন্য দেশে আবেদন অকার্যকর

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কোরিয়ান গেমের প্রভাবে নয়, তিন বোনের মৃত্যুর পেছনে যে কারণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শুক্রবার মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে: তেহরান

ফেব্রুয়ারি ৫, ২০২৬

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ভারতে আলোচনা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT