চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে চরাঞ্চলে গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
১১:০০ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০২৫
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সদর উপজেলার চর কেওয়ারের হোগলাকান্দি গ্রামের দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে শহরের নিকটবর্তী চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লাকে (২৫) ঢাকায় পাঠানো করা হয়েছে। অপর আহত সাব্বির মোল্লাকে (২২) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে ভিটি হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর বিরোধ চলে আসছিল দীর্ঘদিন আগে থেকেই। ওই বিরোধের জেরে শুক্রবার বিকাল ৩টার দিকে উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির সুত্রপাত হয়। এসময় সেখানে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে অবিস্ফোরিত ১৪ ককটেল উদ্ধার করে পুলিশ।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত শৈবাল বসাক বলেন, ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠাানো হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ওই গ্রামে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ককটেল উদ্ধারগোলাগুলিচরকেওয়ার ইউনিয়নচরাঞ্চল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT