যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। এবারও হচ্ছে না ব্যতিক্রম। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের দ্বিতীয় দিন থাকছে রোশান-মাহি অভিনীত ছবি ‘আশীর্বাদ’।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের দ্বিতীয় দিন (মঙ্গলবার) সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক সিনেমাটি দর্শক দেখতে পারবেন।
সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রোশান-মাহি ছাড়াও অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।
সিনেমায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন রোশান। তার বিপরীতে আছেন মাহি।








