চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন ঠিকভাবে জানে না ভারতের অর্থনীতি কতটা শক্তিশালী: চীনের সরকারি গণমাধ্যম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ন ০৪, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A

গত ১৫ দিনে ভারত-চীন সম্পর্ক রোলার-কোস্টার রাইড অবস্থা বিরাজ করছে। বিরোধপূর্ণ অবস্থা এমন পর্যায়ে পৌছেছে যে, গত দুই দশকে সরকার এবং বিভিন্ন শক্তি  তা নিরসনে উঠেপড়ে লেগেছে।

ভারতকে চাপে রাখেতে শুরু থেকেই আক্রমনাত্বক চীন। তাদের পররাষ্ট্র দপ্তর এবং গণমাধ্যম ভারতের উদ্দেশ্যে প্রতিনিয়িতই হুমকিমূলক বিবৃতি দিয়ে আসছে বলে পোস্টগার্ড নিউজ জানিয়েছে।

গত দুই দিনে চীনের গণমাধ্যমগুলো বিদ্বেষপূর্ণ মনোভাব থেকে কিছুটা সরে এসেছে। বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সতর্ক করেছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম প্রবন্ধ প্রকাশ করেছে। এতে শুধু  ভারতের সঙ্গে শত্রুতা বাড়বে এবং তা চীনের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রমালিকানাধীন গ্লোবাল টাইমস একটি প্রবন্ধ প্রকাশ করেছে। যেখানে চীনের শুধু ভারতের বাণিজ্য এবং অর্থনীতির প্রশংসাই করা হয়নি, চীনের কোম্পানিগুলোকে সতর্কও করা হয়েছে।

এতে অভিযোগ করা হয়েছে, গণমাধ্যম থেকে ভারতের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে চীন যে তথ্য পায়, তা ভারত সম্পর্কে আসলে পর্যাপ্ত তথ্য দেয় না। চীনের লোকজন মনে করে, বহু সংস্কুতির এবং দুর্বল শিল্পসমৃদ্ধ ভারত চীন থেকে অনেক পিছিয়ে। কিছু ‍কিছু ক্ষেত্রে তা হয়তো সত্য কিন্তু এটি আসলে আংশিক চিত্র।

এই প্রবন্ধে ভারতের ক্রমবর্ধমান বিলিয়নরার ব্যক্তির কথা উল্লেখ করে বলা হয়েছে, ভারতের ধনী লোকের সংখ্যা চীনের বেশিরভাগ লোকের ধারণার থেকেও বেশি। হারুন প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, ভারতে ১০০ জন বিলিয়নার ব্যক্তি রয়েছে, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় যা চতুর্থ। এতে ভারতের উন্নয়ন নীতিরও প্রশংসা করা হয়েছে।

Reneta

এতে আরও বলা হয়েছে, ভারতের প্রাদেশিক সরকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধীর নীতি মেনে চললেও তাদের উন্নয়ন নীতি উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি করে। তাদের স্থানীয় বাজারে শক্তিশালী হয়ে ওঠা কোম্পানিগুলো  বিশ্ববাজারে ব্যবসা সম্পসারণ করে। যা তাদের অর্থীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চীনের কোম্পানিগুলোকে সতর্ক করে বলা হয়, ভারতে বিনিয়োগ করার আগে ভারত সম্পর্কে ভালো করে জানতে হবে। বিভিন্ন সূত্র থেকে ভারত সম্পর্কে তথ্য নিতে হবে, যা ভারতে বিনিয়োগের ক্ষেত্রে সহায়ক হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: চীন-ভারত সম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT