চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষা দিবসে আইস্ক্রিনে যত আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৬
আইস্ক্রিন, বিনোদন
A A

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। ২১ ফেব্রুয়ারি ঘিরে ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ও নাটক নিয়ে সাজানো হয়েছে তাদের বিশেষ কনটেন্ট তালিকা।

এর অংশ হিসেবে এদিন আইস্ক্রিনে দর্শক দেখতে পারবেন ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা। গত সাত দশকে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত যে অল্প কয়েকটি চলচ্চিত্র রয়েছে, ‘ফাগুন হাওয়ায়’ তার মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত।

চলচ্চিত্রটির পাশাপাশি ভাষা দিবস উপলক্ষে আইস্ক্রিনে থাকছে বিশেষ তিনটি নাটক ও ছোটছবি। প্রীতি দত্তের অঙ্গীকার, ফেরদৌস হাসানের মানুষ মন্দির এবং আলমগীর সাগরের ছোট ছবি চলচ্চিত্র ‘মায়ের ভাষা ভুলিস না’—এই তিনটি প্রযোজনায় ভাষার প্রতি ভালোবাসা, আত্মপরিচয়ের সংগ্রাম এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার বার্তা তুলে ধরা হয়েছে।

ভাষা দিবসের তাৎপর্যকে সামনে রেখে আইস্ক্রিনের এই বিশেষ আয়োজন দর্শকদের জন্য হয়ে উঠতে পারে স্মরণ ও সচেতনতার এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। মাতৃভাষার চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Jui  Banner Campaign
ট্যাগ: আইস্ক্রিনফাগুন হাওয়ায়ভাষা আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

গণভোট না মানলে জনগণ সরকারকে মানবে না: জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশন সম্ভাব্য সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৈশ্বিক আসরে রান্না করে খেতে হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT