চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৩০ বিশ্বকাপ আয়োজনে লাখ-লাখ কুকুর নিধন করছে মরক্কো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মাস চারেক পরেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে গড়াবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর ২০৩০ আসর বসবে স্পেন, মরক্কো ও পর্তুগালে। এখনও চার বছরের বেশি সময় বাকি থাকলেও নানা ভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশগুলো। এসবেই মাঝেই মরক্কোর বিরুদ্ধে উঠেছে অভিযোগ, রাস্তাঘাট পরিষ্কার করতে লাখ-লাখ কুকুর নিধনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

প্রাণী অধিকার সংগঠনগুলোর দাবি, দেশে থাকা ৩০ লাখের বেশি পথকুকুর হত্যার ঝুঁকিতে রয়েছে। তারা বিভিন্ন ছবি ও নথি সংগ্রহ করেছে এবং বলছে, কিছু হত্যাকাণ্ড ইতিমধ্যেই ঘটেছে। অস্কার মনোনীত অভিনেতা ও আন্দোলনকারী মার্ক রাফালো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগগুলোকে ‘নৈতিক ব্যর্থতা’ বলে আখ্যা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে রাফালো লিখেছেন, ‘একটি বৈশ্বিক ক্রীড়া আয়োজনের প্রস্তুতির জন্য লাখ-লাখ কুকুর হত্যা কোন অগ্রগতি নয়, এটি নৈতিক ব্যর্থতা। মানবিক সমাধান আছে, আর সহিংসতার বদলে সহমর্মিতা বেছে নেয়া আমাদের সবার দায়িত্ব।’

লন্ডনে মরক্কোর দূতাবাস অবশ্য এসব দাবি অস্বীকার করে বলেছে, ‘পথকুকুর নিধনের কোনো পরিকল্পনা নেই এবং দেশটি মানবিক ও টেকসই প্রাণী ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ।’

তবে ইন্টারন্যাশনাল অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যান্ড প্রোটেকশন কোয়ালিশনে (আইএডাব্লিওপিসি) দাবি, স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দেয়ার আগেই মরক্কে প্রতিবছর প্রায় ৩ লাখ প্রাণী গুলি, বিষপ্রয়োগ ও অন্যান্য সহিংস পদ্ধতিতে মারা হচ্ছিল। সংগঠনটি তাদের এক প্রতিবেদনে বলেছে, ‘বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর কুকুর নিধন নাটকীয়ভাবে বেড়ে গেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, মরক্কো এখন ৩০ লাখ কুকুর গণহত্যার পরিকল্পনা বাস্তবায়নে এগোতে পারে।’

গত আগস্টে দেশটি একটি বিল প্রস্তাব করে, যাতে বলা হয় ইচ্ছাকৃতভাবে কোন পথপ্রাণীকে হত্যা, নির্যাতন বা আঘাত করলে দুই থেকে ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে কেউ যদি পথপ্রাণীকে আশ্রয়, খাদ্য বা চিকিৎসা দেয়, সেক্ষেত্রেও জরিমানা বা পুনরাবৃত্তির ক্ষেত্রে কারাদণ্ডের ঝুঁকি রয়েছে।

Reneta

ফুটব্লে নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা আইএডাব্লিওপিসিয়ের সঙ্গে কাজ করছে এবং প্রাণী কল্যাণ বিষয়ে মরক্কো কর্তৃপক্ষের কাছে সুপারিশ জমা দেবে। ফিফার এক মুখপাত্র বলেন, ‘বিডিং প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা স্থানীয় অংশীদারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, যাতে প্রতিশ্রুতিগুলো রক্ষা করা হয়।’

আইএডাব্লিওপিসিয়ের অভিযোগ, কুকুরদের স্ট্রিকনিন বিষ ইনজেকশন দিয়ে বা খাবারের সঙ্গে মিশিয়ে বিষপ্রয়োগ করা হচ্ছে। সংগঠনটি দাবি, রাস্তায় টহল দেয়া বন্দুকধারীরা রাইফেল ও পিস্তল ব্যবহার করে কুকুরগুলোকে গুলি করছে। তাদের এক পিটিশনে বলা হয়, ‘কুকুরগুলোকে রক্তক্ষরণ অবস্থায় ফেলে রাখা হয়, তারা যন্ত্রণায় ছটফট করে ও চিৎকার করে। তাদের মৃতদেহ অনেক সময় যেখানে পড়ে সেখানেই পচতে দেয়া হয়।’

‘মধ্যযুগীয় ফাঁদ ব্যবহার করে কুকুর ধরে ট্রাকে তোলা হয়, যেখানে অন্য আতঙ্কিত কুকুরও থাকে। এসব কুকুরকে তথাকথিত ভুয়া ডিসপেনসারিতে নিয়ে গিয়ে হত্যা করা হয়। কখনও ইনসিনারেটরে পুড়িয়ে ফেলা হয়, কখনও গণকবরে ফেলে দেয়া হয়। অনেক সময় ফেলার সময়ও সব কুকুর মারা যায় না।’

Jui  Banner Campaign
ট্যাগ: ২০৩০ ফিফা বিশ্বকাপপর্তুগালমরক্কোলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

২০৩০ বিশ্বকাপ আয়োজনে লাখ-লাখ কুকুর নিধন করছে মরক্কো

ফেব্রুয়ারি ২১, ২০২৬

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবির বাম পাশে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকার এবং ডান পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের কাছে ৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইলিনয় গভর্নরের

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় দিন-রাতের তাপমাত্রা বাড়বে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT