চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করুণারত্নের সেঞ্চুরির পর হাসারাঙ্গার ৫ উইকেট, আইরিশদের হারাল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ন ২৫, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে শ্রীলঙ্কা। গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দিমুথ করুণারত্নে। তার সেঞ্চুরির পর হাসারাঙ্গার ৫ উইকেটে লঙ্কানরা আয়াল্যান্ডকে হারিয়েছে ১৩৩ রানে। দিনের আরেক ম্যাচে ম্যাকমুলেনের সেঞ্চুরিতে ওমানকে ৭৬ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে স্কটল্যান্ড।

তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্টে গ্রুপ ‘বি’র শীর্ষে অবস্থান শ্রীলঙ্কার। সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে দুইয়ে স্কটল্যান্ড। চার ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে ওমান। তিন ম্যাচে কোনো জয় না পেয়ে চারে আয়ারল্যান্ড, পাঁচে সংযুক্ত আরব আমিরাত।

বুলাওয়েতে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটে পাঠায় আয়ারল্যান্ড। দিমুথ করুণারত্নের ১০৩ বলে ১০৩ রান ও সাদিরা সামারাবিক্রমের ৮৬ বলে ৮২ রানে নির্ধারিত ওভারের এক বল বাকী থাকতে সবকটি উইকেট হারিয়ে ৩২৫ রান করে শ্রীলঙ্কা। আইরিশদের হয়ে মার্ক অ্যাডাইর নেন ৪টি উইকেট। এছাড়া ব্যারি ম্যাকার্থি নেন ৩টি উইকেট।

জবাবে নেমে হাসারাঙ্গার দাপুটে বোলিংয়ের সামনে ৩১ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় আয়াল্যান্ড। ৫ উইকেট নেন হাসারাঙ্গা।

নগরীর অন্য মাঠে টস জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটে পাঠায় ওমান। ম্যাকমুলেনের ১২১ বলে ১৩৬ রান ও রিচি ব্রাইটনের ৬২ বলে ৬০ রানের ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৩২০ রানের সংগ্রহ পায় স্কটল্যান্ড। বিলাল খানের দাপুটে বোলিংয়ে সবকটি উইকেট হারায় স্কটিশবাহিনী। বিলাল উইকেট শিকার করেন ৫টি।

জবাবে নেমে ৫০ ওভার ব্যাট করলেও হার মানতে হয়ে ওমানকে। ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৪ রান। ব্যাটারদের মধ্যে ৫৩ বলে ৬৯ রান করেন নাসিম খুশি। স্কটিশদের হয়ে ৫টি উইকেট নেন ক্রিস গ্রিভস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডওমানলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্কটল্যান্ডহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগ: তিন প্রশ্নের উত্তর

এপ্রিল ১০, ২০২৬

দিয়াবাতের গোলে আবাহনীর কাছে হারল মোহামেডান

এপ্রিল ১০, ২০২৬

গভীর রাতে অটোরিকশা চালককে ডেকে নিয়ে হত্যা

এপ্রিল ১০, ২০২৬

এ বছর বাড়বে বজ্রপাত, সাবধান না হলে বাড়বে মৃত্যু

এপ্রিল ১০, ২০২৬

সংসদে সংরক্ষিত নারী আসনে যোগ্য ও ত্যাগী নেত্রীদের প্রাধান্য দেওয়া হবে

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT