চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২০ জন আহত

মোঃ শফি উল্লাহ রিপনমোঃ শফি উল্লাহ রিপন
৮:৪৭ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৬
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনিয়া এলাকায় বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলোনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, হেলপারসহ অন্তত ২০ জন আহত হন।

দুর্ঘটনার পর আহতদের মধ্যে ৪ জন ফেনী শহরের রয়েল হাসপাতালে এবং ৪ জন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। অন্যরা আশপাশের ফার্মেসি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে নোয়াখালীর বাসিন্দা মো. আরিফ (৩৭), তার স্ত্রী মিনু (২৫) ও সোহাগের (৪৮) নাম জানা গেছে। এছাড়া আরও কয়েকজন চিকিৎসা নিলেও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফেনী রয়েল হাসপাতালের অভ্যর্থনা বিভাগে দায়িত্বরত জান্নাত বলেন, দুর্ঘটনায় চারজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজনের নাম সোহাগ, অন্যরা নাম-পরিচয় উল্লেখ না করেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

Reneta

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট কাজল কান্তি নাথ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে যানচলাচল স্বাভাবিক করেন। আহতদের বেশিরভাগই সামান্য আঘাত পেয়েছেন।

তিনি জানান, তুলনামূলক যারা বেশি আহত হয়েছেন তারাও চিকিৎসা নিয়ে চলে গেছেন। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কযাত্রীবাহী বাসের ধাক্কাসড়ক দুর্ঘটনাসিলোনিয়া নদী
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT