চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খ্যাপা ষাঁড়ের আক্রমণে শিশুসহ ২ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের তামিলনাড়ুতে খ্যাপা ষাঁড়ের আক্রমণে শিশুসহ ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় একটি ষাঁড়ের দৌড় উৎসবের পর ষাঁড়ের মালিকদের পশু সংগ্রহের সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, আজ (১৭ জানুয়ারি) বুধবার ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার জাল্লিকাট্টু ভেন্যুতে ষাঁড়ের দৌড় বা ষাঁড়-টেমিং উৎসবে এই দুর্ঘটনা ঘটে। উৎসবে ২টি পৃথক ষাঁড়ের আক্রমণে ২ জন নিহত হয়েছেন। এতে মোট ১৮৬টি ষাঁড় অংশ নেয়। ঘটনার সময় ষাঁড়গুলো বিচ্ছিন্নভাবে দৌড়াচ্ছিলো।

এই ঘটনায় ষাঁড়-টেমিং উৎসবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। স্থানীয় নিরাপত্তা নিয়ম অনুযায়ী, সমগ্র অঙ্গনে ডবল ব্যারিকেডিং ব্যবস্থা রাখা এবং কোন প্রাণী যেন দর্শকদের আহত করতে না পারে তার পদক্ষেপ গ্রহণ করা বাধ্যতামূলক। এসব নিয়ম না মানায় অন্যান্য ভেন্যু থেকেও আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।

ঐতিহ্যগতভাবে পোঙ্গলের সময় তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে ষাঁড়-টেমিং উৎসব শুরু হয়। উৎসবে একটি খ্যাপা ষাঁড়কে ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়। একাধিক অংশগ্রহণকারী প্রাণীটির কুঁজ ধরে ঝুলে পড়ে তাকে থামানোর প্রচেষ্টা করে। বিজয়ীদের গাড়ি, বাইক এবং সোনার কয়েনের মতো আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অংশগ্রহণকারী এবং ষাঁড় উভয়েরই আঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে স্থানীয় প্রাণী অধিকার সংস্থাগুলো খেলাটি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। তবে আদালত খেলাটিকে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান বলে অভিহিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খ্যাপা ষাঁড়তামিলনাড়ুভারতষাড়ষাঁড়ের আক্রমণে মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ, উগ্র ডানপন্থার বিরুদ্ধে ঐতিহাসিক মিছিল

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে হুথি হুমকি, বৈশ্বিক অর্থনীতিতে নতুন ধাক্কার আশঙ্কা

মার্চ ২৯, ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনের কার্যালয়ে তারেক রহমান

মার্চ ২৯, ২০২৬
বিএমইউতে ড্রাগ মনিটরিং পরিষেবা চালু নিয়ে সেমিনার

বিএমইউতে ড্রাগ মনিটরিং পরিষেবা চালু নিয়ে সেমিনার

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, লাখো মানুষের সমাগম

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT