চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকার গিরিশনগর গ্রামে যাচ্ছিল। যাত্রাপথে মনিয়ন্দের দীঘির যান এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় চট্রগাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পপি আক্তার ও অটোরিকশাচালক সাদেক মিয়া নিহত হন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অটোরিকশাচালক নিহতঅরক্ষিত রেলক্রসিংট্রানের ধাক্কায় নিহতব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT