চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

আনিসুজ্জামান ডাবলুআনিসুজ্জামান ডাবলু
৯:৪৯ পূর্বাহ্ন ২০, মে ২০২৩
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৮ থেকে ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন হরিপুর ইউনিয়নের কান্তিনগর এলাকার আবুল খায়েরের পুত্র ওমর আলী ও একই এলাকার শুকলাল বিশ্বাসের ছেলে মিরাজ হোসেন (৪৫)।

বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে হরিপুর ইউনিয়নের বোয়ালদহ-কান্তিনগর ভুত পাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের ৮ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা গেছে, হরিপুরে বোয়ালদহ মেছোপাড়া ভুত মোড়ে নিহত ওমর আলীর এক আত্মীয়র দোকানে কেরাম বোর্ডের নামে অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছে স্থানীয়রা। কান্তিনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে বাবু আহমেদ সন্ধ্যায় এসে এসব খেলা করতে নিষেধ করে। এ সময় বাবুকে মারপিট করে ওমর আলীর লোকজন। পরে বাবু আহমেদ ও মিরাজ হোসেনসহ অন্যরা এসে কেরাম খেলার ঘরে আক্রমণ করলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে ওমর আলী ও মিরাজ নিহত হয়। আহত হয় দুই পক্ষের কমপক্ষে ৮ থেকে ১০ জন। আহতের ৮ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ ঘটনায় মিরাজ ও ওমর আলী নামে দু’জনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে কয়েক জনকে। পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুষ্টিয়ানিহত ২সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশও

মার্চ ২৭, ২০২৬

মুক্তিযুদ্ধে গণহত্যার ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে ভারত: জয়সওয়াল

মার্চ ২৭, ২০২৬

৫ আগস্টের আগে-পরে পুলিশ হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার হবে: আইজিপি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT