চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

হাকিম বাবুলহাকিম বাবুল
১০:৩০ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২৬
জনপদ, শেরপুর
A A

শেরপুরে বিদ্যুৎস্পর্শে জড়িয়ে যাওয়া এক ব্যক্তিকে ছাড়াতে গিয়ে দু’জন নিহত হয়েছেন।  মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী গ্রামে সন্ধ্যার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের উমেদ আলীর ছেলে নিহত মিন্টু মিয়া (৪৫) ও কুবেদ আলীর বড় ছেলে আঙুর মিয়া (৫০)।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রেজাউল করিম মিন্টু জানান, বিকেলে কৃষক সামিদুল ইসলাম তার নিজ সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামত করার সময় মই নিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার-সহ নিচে পড়ে যান। সেসময় অপর প্রতিবেশী মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া তাকে উদ্ধার করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে স্থানীয়া তাদের তিনজনকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় কৃষক সামিদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুজহাত জানান, আজ বেলা ৫ টা ৩০ মিনিটে মিন্টু ও আঙুর নামে ২ জনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয় এবং একই সময় সামিদুল ইসলাম নামে অপর একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মিন্টু মিয়ার ছোট ভাই আনার মিয়া জানান, মিন্টু মিয়া ২ ছেলে ও ২ মেয়ের জনক ছিল ও আঙুর মিয়া ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিল।

Reneta

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, বিদ্যুৎস্পৃষ্টে ২ জন কৃষক নিহতের ঘটনায় সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নকলা থানাপোলাদেশীবানেশ্বর্দী ইউনিয়নবিদ্যুৎস্পর্শ নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT