চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ঋত্বিককে নিয়ে ছবি আজ, মৃণালকে নিয়ে কাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

বাংলা ছবির কালজয়ী নাম পরিচালক ঋত্বিক কুমার ঘটক। সংখ্যায় কম ছবি নির্মাণ করলেও সেগুলোর প্রভাব পরবর্তী প্রজন্মের কাছে দারুণভাবে ছড়িয়ে গেছে। তাকে নিয়ে কলকাতায় নির্মিত হয়েছে জীবনীধর্মী ছবি ‘অলক্ষ্যে ঋত্বিক’। যা বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় দেখতে পারবেন ঢাকার দর্শক!

দেশ-বিদেশের তারকা এবং সাধারণ দর্শকের উপস্থিতিতে জমজমাট দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবে দর্শকরা দেখতে পারবেন ঋত্বিকের জীবনী নিয়ে ছবি ‘অলক্ষ্যে ঋত্বিক’।

ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা শুভঙ্কর ভৌমিক। নির্মাতা মনে করেন, ভারতীয় সিনেমার আধুনিকতম নির্মাতা ছিলেন ঋত্বিক। কিন্তু জীবনের অনেক ঘটনাই অলক্ষ্যে রয়ে গেছে। অনেক তথ্যই আজও অজানা। আর সেই অজানা তথ্যকে সকলের সামনে তুলে ধরতেই এই সাহসী পদক্ষেপ!

পরিচালক মিলন ভৌমিকের পুত্র শুভঙ্কর ভৌমিক। এই ছবির সংলাপও লিখেছেন মিলন ভৌমিক। কল্যাণ সিনহা রায়, তানিশা ধর এবং মিলন ভৌমিকের যৌথ প্রযোজনায় ‘অলক্ষ্যে ঋত্বিক’-এ নাম চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী শিলাজিৎ, আর ঋত্বিকের স্ত্রী সুরমা ঘটকের চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়াকামাল মিলনায়তনে ছবিটি দেখতে পারবেন দর্শক।

অন্যদিকে শুক্রবার বিকেল ৫টায় একই ভেন্যুতে দেখা যাবে বাংলার আরেক কিংবদন্তী পরিচালক মৃণাল সেনকে উৎসর্গ করে অঞ্জন দত্তের পরিচালনায় নতুন ছবি ‘চালচিত্র এখন’।

Reneta

মৃণালের কালজয়ী ছবি ‘চালচিত্র’। এই ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে সিনেমায় পা রাখেন অঞ্জন দত্ত। ‘চালচিত্র’-তে দীপু চরিত্রে অঞ্জনকে কীভাবে আবিষ্কার করেছিলেন মৃণাল, সেই গল্পই দারুণভাবে ‘চালচিত্র এখন’-এ ফুটিয়ে তুলেছেন অঞ্জন। এই ছবিটি পরিচালনার পাশাপাশি মৃণাল সেনের চরিত্রেও অভিনয় করেন অঞ্জন। শুক্রবার ঢাকায় দর্শকদের সাথে বসে তিনিও ছবিটি দেখবেন। এই ছবিটি উৎসবে ‘এশিয়ান কম্পিটিশন’ বিভাগে লড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জন দত্তঅভিনয়ঋত্বিকঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবমৃণালমৃণাল সেনলিড বিনোদনশিলাজিৎসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জেট ফুয়েলের মূল্য ৮০ শতাংশ বৃদ্ধি ক্ষতিকর ও অযৌক্তিক: এওএবি

মার্চ ২৪, ২০২৬

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের বিরুদ্ধে ১১ মামলায় নানা অভিযোগ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, নিহত ২

মার্চ ২৪, ২০২৬

মানহানির মামলায় জামিন পেলেন ইনু-মেনন ও বিচারপতি মানিক

মার্চ ২৪, ২০২৬

৮০ শতাংশ দাম বেড়েছে জেট ফুয়েলের

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT