চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের লড়াইয়ের পরও মাঝারি পুঁজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ন ০৯, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লিটন দাসের গোল্ডেন ডাকের পর তামিম ইকবালও বাজে শটে আউট। শুরুতেই বিপর্যস্ত বাংলাদেশ দল হালে পানি পায় নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের লড়াইয়ে। তবুও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আড়াইশ পেরোনো সংগ্রহ পায়নি বাংলাদেশ। চেমসফোর্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সফরকারীরা ৯ উইকেটে তুলেছে ২৪৬ রান।

বাংলাদেশকে আড়াইশর মধ্যে আটকে ফেলার পেছনে বড় অবদান জস লিটলের। তিনি নেন তিনটি উইকেট। গ্রাহাম হিউম ও মার্ক অ্যাডাইর নেন দুটি করে উইকেট।

টাইগার ইনিংসের একমাত্র ছক্কাটি আসে ৪৮তম ওভারে শরিফুল ইসলামের ব্যাটে। নিজের ৩৬তম জন্মদিনে কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ফিফটির দেখা পান মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম ফিফটির পথে ৬৩ বলে ৫টি চার মারেন। মি. ডিপেন্ডেবল শেষ পর্যন্ত ইনিংস টেনে নিয়ে যেতে পারলে টাইগারদের স্কোর আরেকটু ভালো হতে পারত।

ফিফটির পর বেশিদূর যেতে পারেননি মুশফিক। ৬১ রান করে আউট হন। ৭০ বলে মারেন ৬টি চার। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সবশেষ ম্যাচেই ৬০ বলে ১০০ রান করেছিলেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে তাকে নামতে হয় কঠিন পরিস্থিতিতে। একশ পেরোতেই ৪ উইকেট হারিয়ে ফেলা দলের হাল ধরেন।

মুশফিকের পাশাপাশি লড়াকু সংগ্রহের পথে ভালো অবদান রাখেন শান্ত। তিন নম্বরে নেমে ৬৬ বলে করেন ৪৪ রান। লিটন-তামিমের বিদায়ের পর দলকে নিয়ে এগিয়ে নেন সামনে।

Reneta

সাকিব আল হাসান ২০, তাওহীদ হৃদয় ২৭, মেহেদী হাসান মিরাজ ২৭ রান করে লড়াই করার পুঁজি এনে দেন বাংলাদেশকে। বেশিরভাগ ব্যাটারই আউট হয়েছেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। অধিনায়ক তামিমও আউট হয়েছেন দুই অঙ্ক পেরিয়ে ১৪ রান করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেমসফোর্ডফিফটিবাংলাদেশ-আয়ারল্যান্ডমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT