চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A

গত ২৪ ঘণ্টায় রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮৮ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানায় পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ৬ জন ডাকাত, ২২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৪ জন চাঁদাবাজ, ৭ জন চোর, ২০ জন চিহ্নিত মাদক কারবারি, ৩০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধীরা।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি পিস্তলের ম্যাগজিন, তিনটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, একটি হ্যাকসো ব্লেড, একটি সার্কিট ব্রেকার, তিনটি চাবি, একটি চাবির রিং, একটি ব্যাগ, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা।

আজ শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়,  গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

ডিসি তালেবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়িয়েছে।

Reneta

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৭টি মামলা করা হয়। গ্রেপ্তারদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তারডিএমপিরাজধানী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের লোকসভায় দফায় দফায় ব্যাপক হট্টগোল, মোদির ভাষণ বাতিল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বয়সভিত্তিক সাফে টানা চতুর্থ শিরোপার দুয়ারে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নারী উইং প্রধানের নেতৃত্বে ‘অভিযোগ কমিটি’ গঠন করছে বিসিবি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT