উত্তর আরব সাগরে বিপদ সংকেত পাঠানো একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী।
রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে বিপদের সংকেত পাঠানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় পাকিস্তানের নৌসেনা।
পরে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বর্তমানে তাঁদের করাচিতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে জাহাজটি কেন বিপদের সম্মুখীন হয়েছিল বা কী কারণে সাহায্যের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।








