চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মায় বাস ডুবি: একের পর এক মিলছে মরদেহ, জানা যাচ্ছে পরিচয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ন ২৬, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

পদ্মা নদীতে বাস ডুবির মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। নিহতদের মরদেহ শনাক্তের পর জেলা প্রশাসন ও সিভিল সার্জনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও ঝড়ো পরিস্থিতির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত ডুবে যাওয়া বাসটি নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধার হওয়া ২৩ জনের মধ্যে রয়েছেন- রেহেনা আক্তার (৬১), মর্জিনা খাতুন (৫৬), রাজীব বিশ্বাস (২৮), জহুরা অন্তি (২৭), কাজী সাইফ (৩০), মর্জিনা আক্তার (৩২), ইস্রাফিল (৩), সাফিয়া আক্তার রিন্থি (১২), ফাইজ শাহানূর (১১), তাজবিদ (৭), বাসচালক আরমান খান (৩১), নাজমিরা ওরফে জেসমিন (৩০), লিমা আক্তার (২৬), জোস্ন্যা (৩৫), মুক্তা খানম (৩৮), নাছিমা (৪০), আয়েশা আক্তার সুমা (৩০), সোহা আক্তার (১১), আয়েশা সিদ্দিকা (১৩), শিশু আরমান (৭ মাস), আব্দুর রহমান (৬), সাবিত হাসান (৮) এবং আহনাফ তাহমিদ খান (২৫)।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। অপরদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের আরেকটি কমিটি ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তদন্ত কমিটিপদ্মাবাস ডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়যাত্রা থেকে দামাল: মুক্তিযুদ্ধের যে সিনেমাগুলো না দেখলেই নয়

মার্চ ২৬, ২০২৬

ইসরায়েলে আকাশে উড়ছে হাজারো কাক, কিসের ‘অশুভ সংকেত’?

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

মার্চ ২৬, ২০২৬

এবারের স্বাধীনতা দিবস ভিন্নমাত্রায় উদযাপিত হচ্ছে: মির্জা ফখরুল

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবি: একের পর এক মিলছে মরদেহ, জানা যাচ্ছে পরিচয়

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT