চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোবট অলিম্পিয়াডে অংশ নিতে গ্রিসে যাচ্ছে ১৬ বাংলাদেশি ক্ষুদে রোবটবিজ্ঞানী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ন ১৩, জানুয়ারি ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A

গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া ২৫ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ১৬ ক্ষুদে রোবটবিজ্ঞানী। রোবটিক্সের মেধা অন্বেষণের এ বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা এই শিক্ষার্থীরা। আগামী ১৬ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড।

আজ শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বাংলাদেশ দলের সদস্য ১৬ শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেন।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যরা হল –উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, নেভী অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মদ আয়মান, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ্ রহমান ও ফাতিন আল হাবীব নাফিস, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী প্রপা হালদার, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মার্জিয়া আফিফা পৃথিবী, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামিয়া মেহনাজ, মাইশা সোবহান ও সাদিয়া আক্তার স্বর্ণা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান, নটর ডেম কলেজের শিক্ষার্থী মাশকুর মালিক মোস্তফা, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আন নাফিউ ও রুবাইয়্যাত এইচ রহমান, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নামিয়া রউজাত নুবালা ও খন্দকার শামিল মাহাদি বিন খালিদ।

গতবছরের ন্যায় এ বছরও বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের শিক্ষার্থীরা রোবটিক্সের পাশাপাশি সকল সেক্টরে এগিয়ে যাবে। তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও সমুন্নত করবে।

সংবাদ সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৪ জানুয়ারি রাতে গ্রিসের এথেন্স -এর উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশ রোবট দলের ১৬ জন শিক্ষার্থী। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রধান রোবটিক্স কোচ মিশাল ইসলাম এই ১৬ সদস্যের রোবট দলের নেতৃত্ব দিবেন।

Reneta

২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

এর আগে, ২০২৩ সালের ১৩-১৭ সেপ্টেম্বর ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অনলাইন বাছাই পর্ব ও ২৯-৩০ সেপ্টেম্বর ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত তিন দিনের আবাসিক আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্পে শিক্ষার্থীদের যোগ্যতা ও পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য নির্বাচিত এই দল ২৫ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে গ্রিসের এথেন্স শহরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডগ্রিসধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালরোবটবিজ্ঞানীরোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
শেয়ারTweetPin

সর্বশেষ

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা শিথিল নিয়ে প্রশ্নের মুখে ট্রাম্প

মার্চ ২৮, ২০২৬
FILE PHOTO: Ukrainian President Volodymyr Zelenskiy looks on during a visit to a military training area to find out about the training of Ukrainian soldiers on the “Patriot” anti-aircraft missile system, at an undisclosed location, in Germany, June 11, 2024.   Jens Buttner/Pool via REUTERS/File Photo

ইউক্রেনের অস্ত্র সহায়তা মধ্যপ্রাচ্যে সরানোর ভাবনা পেন্টাগনের

মার্চ ২৮, ২০২৬

১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মার্চ ২৮, ২০২৬

হানিফ সংকেতের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া

মার্চ ২৮, ২০২৬

চোটে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT