জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।
আজ ৮ ডিসেম্বর সোমবার সকালে বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়।
তারা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও বেসরকারি শিল্প-বিনিয়োগ বিষয়ে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান।
এর মধ্যে সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে প্রসিকিউশন। হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।








