চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য সংকটে পড়তে যাচ্ছে দেশের ১ কোটি ৬০ লাখ মানুষ

সাদী মাহমুদসাদী মাহমুদ
৬:২৭ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

দুই মাসের মধ্যে খাবারের সংকটে পড়তে যাচ্ছে দেশের ১ কোটি ৬০ লাখ মানুষ। পাশাপাশি তীব্র অপুষ্টির মুখোমুখি হবে ১৬ লাখ শিশু। এমন আশঙ্কার কথা উঠে এসেছে সরকার ও উন্নয়ন সহযোগীদের করা খাদ্য নিরাপত্তা ও অপুষ্টি সংক্রান্ত জাতীয় বিশ্লেষণে।

একদিকে নির্বাচনী তোড়জোর অন্যদিকে খাদ্য সংকট। আগামী ডিসেম্বরে দেশে যখন পুরোপুরি চলবে নির্বাচনী ডামাঢোল, তখন খাবারের সংকটে থাকবে লাখ লাখ মানুষ।

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য সংস্থার গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, ১৩ জেলার দেড় কোটি মানুষের জন্য খাদ্য সংকট এখন বড় উদ্বেগের বিষয়। সঙ্গে ১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাবারের চিন্তা। নানা কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে খাদ্য সংকটের ঝুঁকির কারণ হিসেবে দেখা হচ্ছে। সব জায়গাতেই চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর।

রাজনৈতিক অস্থিরতাকেও ঝুঁকির একটি কারণ মনে করা হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং খাদ্য নিরাপত্তার বিষয় এক সাথে বিবেচনায় না নিলে সংকট আরও গভীর হবে।

সাধারণ মানুষ বলছে, দ্রব্যমূল্য কীভাবে বাড়ছে? কৃষক ও নিম্ন আয়ের মানুষ কীভাবে টিকে আছে-এই বিষয়গুলো নির্বাচনের আগেই রাজনীতিবিদদের আলোচনায় থাকা উচিত বলেও মনে করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: খাদ্য নিরাপত্তাখাদ্য সংকটগবেষণাসিপিডি
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT