চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগে রওনা হওয়া ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৬
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়া ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এর মধ্যে ১২টি জাহাজ ইতোমধ্যে বন্দরে এসেছে এবং বাকি তিনটি চলতি সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, এসব জাহাজে মোট প্রায় সাড়ে ৭ লাখ টন পণ্য রয়েছে। এর মধ্যে চারটি জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটি জাহাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং নয়টি জাহাজে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে তেহরানের প্রতিক্রিয়ার পর হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ ঝুঁকির মুখে পড়ে।

বন্দর সূত্র জানায়, কাতার থেকে এলএনজি নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামের দুটি জাহাজ ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে। আরও দুটি জাহাজ ‘আল গালায়েল’ ও ‘লুসাইল’ আগামী কয়েক দিনের মধ্যে বন্দরের জলসীমায় পৌঁছাতে পারে। এসব জাহাজে প্রায় ২ লাখ ৪৭ হাজার টন এলএনজি রয়েছে।

এ ছাড়া ওমানের সোহার বন্দর থেকে ২২ হাজার টনের বেশি এলপিজি নিয়ে ‘সেভান’ নামের একটি জাহাজ রোববার চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। একই বন্দর থেকে আগে আসা আরেকটি জাহাজে প্রায় ১৯ হাজার টন এলপিজি এসেছে।

এদিকে উপসাগরীয় অঞ্চল থেকে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার, জিপসাম ও চুনাপাথরসহ প্রায় ৫ লাখ টনের বেশি পণ্যবাহী কয়েকটি জাহাজও বন্দরে এসেছে।

Reneta

সংশ্লিষ্টরা বলছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি দীর্ঘদিন অস্থির থাকলে ভবিষ্যতে নতুন জাহাজের চালান ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৫ জাহাজচট্টগ্রাম বন্দরেমধ্যপ্রাচ্যেমধ্যপ্রাচ্যের উত্তেজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনার আগে রওনা হওয়া ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ৮ মার্চ পর্যন্ত ছয় রুটে বিমানের সব ফ্লাইট বাতিল

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলার আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে খুলছে কাতারের আকাশপথ

মার্চ ৭, ২০২৬

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব

মার্চ ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT