চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনে নিহত ১৫ নেতাকর্মী: টিআইবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। একই সময়ে রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে এখন পর্যন্ত ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। এ ছাড়া একই সময়ে এক হাজার ৩৩৩টি আগ্নেয়াস্ত্র নিখোঁজ হয়েছে। থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনো উদ্ধার না হওয়া এবং নতুন করে রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়ায় সহিংসতার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকার যদি মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকবে না।

‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বর্তমান নির্বাচনি প্রক্রিয়ায় সহিংসতা, রাজনৈতিক নেতাকর্মীদের হেনস্থা, সম্ভাব্য প্রার্থীদের ওপর হামলা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার মতো একাধিক গুরুতর ঘাটতি স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ সময়ে সংখ্যালঘুদের ওপর ৫০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ তুলেছে সংস্থাটি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে টিআইবি জানায়, গ্রেপ্তার ও রিমান্ডে পুরনো চর্চা অব্যাহত রয়েছে। অযৌক্তিক মামলা, বিনা বিচারে আটক, জামিনযোগ্য মামলায় দীর্ঘদিন জামিন না দেওয়া এবং সরকারি প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। এমনকি সাংবাদিক ও পেশাজীবীদের হত্যার মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Reneta

বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বা ‘মব’ সহিংসতা নিয়ে। গণপিটুনিতে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং অনেক ক্ষেত্রে মব তৈরি করে বলপূর্বক দাবি আদায়ে সাফল্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের সুনির্দিষ্ট কৌশল ও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে মন্তব্য করে টিআইবি। নিষ্ক্রিয়তা ও তোষণমূলক অবস্থানের ফলে অতি ক্ষমতায়নের ঝুঁকি তৈরি হচ্ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

প্রতিবেদনে কারা হেফাজতে ও সেনাবাহিনীর হেফাজতে বিচারবহির্ভূত হত্যা, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হামলা, ঢালাওভাবে মামলা, গ্রেপ্তার বাণিজ্যসহ নানা মানবাধিকার লঙ্ঘনের চিত্রও তুলে ধরা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬টিআইবিট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশতফসিল ঘোষণানিহতরাজনৈতিক নেতাকর্মীসংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বসন্ত শেষে ঝড়-বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

মার্চ ২৪, ২০২৬

বরিশালে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মার্চ ২৪, ২০২৬

হাসপাতালে প্রতিমন্ত্রীর ঝটিকা তদারকি, ভিডিও কলে দেখলেন হাজিরা খাতা

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩৩ অধ্যাদেশ যাচাই চলছে, ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন: আইনমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩০ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT