শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ মোট ১২ জন গুণী ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে দেওয়া হলো ‘হুজ হু বাংলাদেশ’২০২২ অ্যাওয়ার্ড।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি পাচঁতারকা হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এ পদক দেওয়া হয়।
পদকপ্রাপ্তরা হলেন শিক্ষায় সৈয়দ মনজুরুল ইসলাম, শিল্প ও সংস্কৃতিতে রুনা লায়লা, সাংবাদিকতায় ইহসানুল করিম, শিল্প ও সাহিত্যে ড. অগাস্টিন ক্রুজ, সামাজিক কর্মকাণ্ডে সমাজসেবক কাজী রফিকুল আলম, ক্রীড়ায় সাবরিনা সুলতানা, কৃষিতে লায়ন কহিনুর কামাল, শিল্প-বাণিজ্যে এস এস গ্রুপের স্বত্বাধিকারী মু. আবু নারী সাদেক, উদ্যোক্তায় স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানির ম্যানেজিং পার্টনার সুলাইমান এস আযানী, আজীবন সম্মাননা উদ্যোক্তায় নাসিমা আক্তার নিশা, পেশাজীবী বিভাগে অধ্যাপক ড. মো. শরফুদ্দিন আহমেদ, শিল্পী রফিকুন নবী এবং প্রাতিষ্ঠানিক সম্মাননা দেওয়া হয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড টান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, হুজ হুর প্রধান নির্বাহী নাজিনুর রহিমসহ অন্য কর্মকর্তারা।
১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের পদক প্রদান ও সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করে আসছে হুজ হু। এ পর্যন্ত বিশ্বে ৩৩ হাজার গুণীজনের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে হুজ হু বাংলাদেশে প্রথম গুণীদের সম্মাননা দেয়।








