চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০২৪
জনপদ, নেত্রকোনা
A A

জাহিদ হাসান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোণার আটপাড়ায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক প্রতীকের সমর্থক ১১ জন ও নৌকা প্রতীকের সমর্থক একজন আহত হয়েছে। রবিবার ৭ জানুয়ারি রাতে উপজেলার দেওশ্রী বাজারে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর আহত সমর্থকরা হলেন-দেওশ্রী গ্রামের পলাশ মিয়ার ছেলে নীরব মিয়া, ছদ্দু মিয়ার ছেলে কবিরুল, আজাহারুলের ছেলে হাবিবরসহ আশ্রাব আলী, জসিম উদ্দিন, বাকী মিয়া, লিখন, কামরুল, আসাদুজ্জামান, আবির ও গোলাম হোসেন।

নৌকা প্রতীকের সমর্থক তায়েব আলী (৩৮) সহ গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে নৌকা প্রতীক ৪০৬ ভোট ও ট্রাক প্রতীক ২৭৩ ভোট পায়। ওই কেন্দ্রে নৌকা প্রতীক বিজয় লাভ করলে নৌকার সমর্থকরা বিজয় মিছিল করে দেওশ্রী বাজারে আসে। ওইখানে ট্রাক প্রতীকের সমর্থকদের দেখে নৌকা প্রতীকের সমর্থকরা উস্কানিমূলক স্লোগান দেয়। পরে রাতেই নির্বাচনী ফল ঘোষণা হওয়ার পর ট্রাকে প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু জয় লাভ করে। পরে তার সমর্থকরা বিজয় মিছিল বের করে দেওশ্রী বাজারে আসে। সেখানে নৌকার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ১১ জন জন সমর্থক ও নৌকা প্রতীকের একজন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তায়েব আলীসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সহকারী রিটারনিং কর্মকর্তা ও আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিজয় উল্লাস করার সময় উপজেলার দেবশ্রী গ্রামের নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা প্রার্থীর সমর্থকরা তাদের উপর অতর্কিত সশস্ত হামলা চালায়। এই ঘটনার ৪ জন গুরুতর আহত হয়েছে। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী প্রেরণ করা হয়। ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Reneta

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাওহীদুর রহমােনর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শুনেছি ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন পরবর্তী সহিংসতানেত্রকোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT