চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ন ০৪, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পশ্চিম ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর অন্তত ১১ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় একজন উদ্ধারকারী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার ৩ ডিসেম্বর ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপের মাউন্ট মারাপির ২ হাজার ৮৯১ মিটার চূড়ায় অগ্ন্যুৎপাত হয়।

পাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আব্দুল মালিক বলেছেন, ওইস্থানে ২৬ জন ছিলেন, তাদের ভিতর আমরা ১৪ জনকে খুঁজে পেয়েছি। তবে ১৪ জনের ভিতর ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার থেকে পাহাড়ে মোট ৭৫ জন আরোহী ছিল, উদ্ধার কর্মীরা তাদের সবাইকে খোঁজার চেষ্টা করছে। ১২ জন এখনও নিখোঁজ এবং ৪৯ জন পাহাড় থেকে নেমে আসতে সফল হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

পশ্চিম সুমাত্রার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা জানিয়েছে, পর্বতারোহীদের নিরাপদে নামিয়ে আনার জন্য উদ্ধারকারী দল রাতভর কাজ করছে। উদ্ধার হওয়া কয়েকজন পর্বতারোহীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত, যেখানে মহাদেশীয় প্লেট এক সাথে অবস্থান করায় উচ্চ আগ্নেয়গিরি এবং ভূমিকম্প হয়ে থাকে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

Reneta

 

ট্যাগ: ১১ জনের মৃত্যুঅগ্ন্যুৎপাতআগ্নেয়গিরিইন্দোনেশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু, শ্রদ্ধা ও স্মরণে একুশের চেতনা

ফেব্রুয়ারি ১, ২০২৬

৪৯৬ রানের ম্যাচে কিষাণের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় ভারতের

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম

জানুয়ারি ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT