চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

গতকাল (৬ ফেব্রুয়ারি) রোববার আ ফ ম রুহুল হককে সভাপতি করে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, নুরুজ্জামান আহমেদ, মো. আবুল কালাম আজাদ, শামীম শাহনেওয়াজ, সাহাদারা মান্নান, এডিএম শহিদুল ইসলাম, এনামুল হক বাবুল ও মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

রেজওয়ান আহাম্মদ তৌফিককে সভাপতি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আবু জাহের, শেখ সালাহ উদ্দিন, মুজিবুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল কায়সার, মো. গোলাম ফারুক ও মুজিবুর রহমান।

এবিএম ফজলে করিম চৌধুরীকে সভাপতি করে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, এ কে এম শামীম ওসমান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মো. সাইফুল ইসলাম ও শফিকুর রহমান বাদশা।

জাহিদ মালেককে সভাপতি করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, নিজাম উদ্দিন হাজারী, মির্জা আজম, ইকবালুর রহিম, আলী আজগর, মাহবুব উর রহমান, মো. আব্দুস সবুর ও মো. ইয়াকুব আলী।

জিয়াউর রহমানকে সভাপতি করে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আলী আজগর, আবু জাহির, তানভীর শাকিল জয়, সেলিম মাহমুদ, আবদুর রউফ ও ওমর ফারুক।

Reneta

রমেশ চন্দ্র সেনকে সভাপতি করে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নজরুল ইসলাম, এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, নুরুন্নবী চৌধুরী, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, রনজিত চন্দ্র সরকার ও এবিএম রুহুল আমীন হাওলাদার।

মাহফুজুর রহমানকে সভাপতি করে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এম. আব্দুল লতিফ, গোলাম কিবরিয়া টিপু, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ স্বপন, বেগম হাবিবুন নাহার ও আওলাদ হোসেন।

ইলিয়াস উদ্দিন মোল্লাহকে সভাপতি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- শেখ হেলাল উদ্দিন, মোতাহার হোসেন, মো. রশীদুজ্জামান, সালাহ উদ্দিন মিয়াজী, মজিবুর রহমান মজনু, রেজওয়ান আহাম্মদ তৌফিক ও আবদুল হাফিজ মল্লিক।

এম এ মান্নানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম, রফিকুল ইসলাম, ড. বীরেন শিকদার, মো. আব্দুর রাজ্জাক, সাইফুজ্জামান চৌধুরী, মো. আব্দুস সবুর ও এ কে এম মোস্তাফিজুর রহমান।

আ হ ম মুস্তফা কামালকে সভাপতি করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, টিপু মুনশি, এম এ মান্নান, এ কে আব্দুল মোমেন, আহমেদ ফিরোজ কবির, আবুল কালাম আজাদ ও এ কে এম শামীম ওসমান।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় সংসদড. শিরীন শারমিন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT