চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমরাহ পালনে ১০টি নতুন নিয়ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন  করতে সারা বিশ্বের কোটি কোটি মুসলমানরা সৌদি আরব যান। তবে ভিসা আবেদন, হোটেল বুকিং, যাতায়াত ব্যবস্থা নিয়ে নানা জটিলতা ও বিভ্রান্তি প্রায়শই দেখা যায়। অনেকে ট্রাভেল এজেন্টদের উপর নির্ভর করতেন, আবার কেউ কেউ টুরিস্ট ভিসা ব্যবহার করেও ওমরাহ সম্পন্ন করার চেষ্টা করতেন।

সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এবার ওমরাহ অপারেটররা জানিয়েছেন, সৌদি আরব ভ্রমণ ও ওমরাহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। ভিসা, হোটেল, পরিবহনসহ সবকিছু এখন সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। এতে ভ্রমণ হবে স্বচ্ছ ও সংগঠিত। তবে নিয়ম ভাঙলে শাস্তিও হবে কঠোর।

সফরে যাওয়ার আগে প্রতিটি হাজির জানা উচিত ১০টি নতুন নিয়ম:

১. ভিসা আবেদনকালে হোটেল বুকিং বাধ্যতামূলক

ভিসার সঙ্গে হোটেল বুক করতে হবে। মাসার নামক আ্যপে সিস্টেম বা নুসুক অ্যাপে অনুমোদিত হোটেল থেকে বুকিং করতে হবে। যারা আত্মীয়ের বাসায় থাকবেন, তাদের ঠিকানার তথ্যও ভিসায় যুক্ত করতে হবে।

Reneta

২. আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি দিতে হবে

আত্মীয়ের বাসায় থাকলে স্বাগতিকের ইউনিফায়েড সৌদি আইডি ভিসার সঙ্গে নিবন্ধন করতে হবে। সফরের সময়সূচি বদলালে বা পিছিয়ে গেলে সেটিও হালনাগাদ করতে হবে।

৩. টুরিস্ট ভিসায় ওমরাহ নয়

এখন থেকে টুরিস্ট ভিসায় ওমরাহ করা যাবে না। এভাবে গেলে মদিনার রিয়াজুল জান্নাহয় প্রবেশ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে।

৪. ওমরাহ ভিসা বাধ্যতামূলক

সব হাজিকেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ ভিসা নিতে হবে। ই-ভিসা অথবা অনুমোদিত এজেন্টের মাধ্যমে প্যাকেজ বুক করলেই কেবল অনুমতি মিলবে।

৫. সফরসূচি কঠোরভাবে মানতে হবে

ভিসার সময় সফরের পূর্ণাঙ্গ সূচি আপলোড করতে হবে। একবার ঠিক হয়ে গেলে তা পরিবর্তন বা পিছানো যাবে না। সময়ের অতিরিক্ত অবস্থান করলে জরিমানা গুণতে হবে।

৬. কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেনভুক্ত দেশের ভিসাধারী বা সেখানকার বাসিন্দারা সৌদিতে পৌঁছেই ভিসা পেতে পারেন। তবে শর্ত হলো তাদের আগে ওই দেশগুলো অন্তত একবার ভ্রমণ করতে হবে।

৭. এয়ারপোর্টে বুকিং যাচাই

সৌদিতে নামার পর বিমানবন্দরে কর্মকর্তারা হোটেল ও যাতায়াত বুকিং যাচাই করবেন। কোনো তথ্য না থাকলে হাজীদের যাত্রা বন্ধ হয়ে যেতে পারে কিংবা এজেন্টকে জরিমানা দিতে হবে।

৮. অনুমোদিত পরিবহন ব্যবহার বাধ্যতামূলক

শুধু নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। বিমানবন্দর থেকে যেকোন গাড়ি নিয়ে যাওয়া যাবে না।

৯. হারামাইন এক্সপ্রেস ট্রেনের সময়সীমা

হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর চলাচল করে না। তাই রাতের পর নামলে বিকল্প অনুমোদিত পরিবহন আগেই বুক করতে হবে।

১০. নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা

অননুমোদিত ট্যাক্সি ব্যবহার, নির্ধারিত সময়ের বেশি থাকা এমন যেকোন নিয়ম ভাঙলে হাজিদের সঙ্গে এজেন্টদেরও জরিমানা দিতে হবে। জরিমানার পরিমাণ শুরু হবে ৭৫০ সৌদি রিয়াল থেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১০টি নতুন নিয়মপবিত্র উমরাহসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা রাহুলের মুখাগ্নি করলো ১৩ বছরের সহজ

মার্চ ৩১, ২০২৬

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যাদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে দারুল উলুম মুরারিয়া মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না: কিয়ার স্টারমার

মার্চ ৩০, ২০২৬

২ কোটি রুপি জরিমানা গুনছেন পাকিস্তানি ক্রিকেটার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT